প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল


কানাডা ও যুক্তরাষ্ট্রে সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল রবিবার বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার সন্ধ্যায় খবরটি জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন এবং মন্ট্রিলে জিএফ সম্মেলন শেষে টানা ১৭ দিন পর দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাড়িয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে গণসংবর্ধনা জানান শেখ হাসিনাকে।
এর আগে ১৭ দিনের সফরে ঈদুল আজহার পরদিন কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













