শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবসর নেওয়ার সুযোগ চান প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে নেতৃত্ব থেকে অবসর নেওয়ার সুযোগ চান দলটির বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩৫ বছর ধরে সভাপতির পদে থাকা বঙ্গবন্ধুকন্যা দলটির জন্য নতুন নেতা বেছে নেওয়ার কথা বলেছেন।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি অন্য কারো কথা বলতে পারি না, আমাকে যদি বলেন, আমার ৩৫ বছর হয়ে গেছে। এখন যদি আমাকে অবসর নেওয়ার সুযোগ দেয়, আমি সব থেকে খুশি হব। দল ছেড়ে আমি যাচ্ছি না। তবে নতুন নেতা যদি নির্বাচিত করে আমি সব থেকে বেশি আনন্দিত হব। এত দীর্ঘ সময় ধরে এত দায়িত্ব পালন করা সেটা কম কথা না।’

‘আমি যখন যা করি, সবার মতামত নিয়েই করি। এই প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে’, বলেন আওয়ামী লীগ সভাপতি।

১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। ১৫ বছরের মাথায় ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে দলটি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়।

আগামী ২২-২৩ অক্টোবর দেশের অন্যতম পুরোনা রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্মেলন হবে। দলীয় সভাপতি আশা করেন, খুব সুষ্ঠুভাবে এ সম্মেলন হবে।

আজ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিকও তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন।

পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন-সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই বিশেষ পরিস্থিতি বাদ দিয়ে নিয়মিত সম্মেলন করে আসছে। এখন লোকসংখ্যা বেড়েছে, সংগঠন বড় হয়েছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনটির সব শাখার সম্মেলন এরই মধ্যে শেষ হয়েছে।

সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমাদের কাউন্সিলররা আসবেন। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলরের সংখ্যাও বেড়ে গেছে। যত সংখ্যক কাউন্সিলর হয়, ঠিক সমসংখ্যক ডেলিগেশন আসে। তারা যেভাবে চাইবেন, যাকে চাইবেন তারাই থাকবেন নেতৃত্বে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ