শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দোয়েল ল্যাপটপে মুনাফা ২ কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, দোয়েল ল্যাপটপ বিক্রি করে প্রায় ২ কোটি টাকা মুনাফা করেছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)।

রোববার জাতীয় সংসদে ইসরাফিল আলমের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দোয়েল ল্যাপটপ প্ল্যান্টে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপ সংযোজন করা হয়েছে। টেশিসের অর্থায়নে এ প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ২২২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ল্যাপটপ বিক্রি হয়েছে প্রায় ২২৪ কোটি টাকার।

প্রতিমন্ত্রী আরো জানান, সংযোজিত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপের মধ্যে বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০টি। এখন পর্যন্ত ৮ হাজার ৪৫০টি ল্যাপটপ অবিক্রিত আছে। বিক্রিত ল্যাপটপের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে ২৩ হাজার ৩৩১টি, সেনাবাহিনীতে ২ হাজার ৭৯৯টি, ডাক বিভাগ ১৩ হাজার ৪৮৫টি, এটুআই প্রকল্পে ৮০টি। এ ছাড়া বিভিন্ন সরকারি অফিসে ১৩ হাজার ৭১৬টি ল্যাপটপ বিক্রি করা হয়েছে।

দেশে স্বল্পমূল্যের ল্যাপটপ সংযোজন-উৎপাদন ও বিপণন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০১১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেলিফোন শিল্পসংস্থা কর্তৃক সংযোজিত দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। টেশিস এ পর্যন্ত ১১টি মডেলের দোয়েল ল্যাপটপ উৎপাদন ও সংযোজন করেছে। আরো উন্নত কোরআই ৭ প্রসেসর সমৃদ্ধ দোয়েল ল্যাপটপের পরবর্তী মডেল বাজারজাত করার চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ