বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সীমান্ত পোস্টে যাতায়তে ভারতের সড়ক ব্যবহার করতে পারবে বিজিবি

প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সীমান্ত পোস্টগুলোতে যাতায়তের জন্য ভারতের সড়ক ব্যবহারের করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিজিবির সীমান্ত পোস্টগুলোতে যাতায়তের জন্য ভারতের কিছু সড়ক ব্যবহারের অনুমতি চেয়েছিল বাংলাদেশ। দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ভারতীয় পক্ষ এতে সম্মতি জানায়। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ব্যবহারের জন্য সড়ক চিহ্নিতকরণের কাজ চূড়ান্ত করছে।

এদিকে বাংলাদেশ সীমান্তে ৬১টি নতুন সীমান্ত হাটের অনুমোদন দিয়েছে ভারত। বর্তমানে প্রতিবেশী দুই দেশের সীমান্তে পাঁচটি হাট রয়েছে। এসব হাটে সীমান্তের নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দারা কিছু বিধি-নিষেধেদের আওতায় পণ্য কেনাবেচা করতে পারে।

সীমান্ত হাটের ওপর ভারত গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে এটি সীমান্তে চোরাচালান বন্ধে সহায়ক। একইসাথে তা দুই দেশের মানুষের মধ্যে বন্ধন রচনা করে। নতুন অনুমোদিত সীমান্ত হাটগুলোর তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে