বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঞ্জাব সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে বিএসএফের গুলি

ফের পাঞ্জাবে অনুপ্রবেশের চেষ্টা৷ গুরদাসপুরের চাকরি পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি৷ পাকিস্তানের দিকে থেকে সীমান্ত পার করার চেষ্টা রুখে দিল বিএসএফ৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সোমবার সকালে গুরদাসপুরের চাকরি পোস্টে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা৷ তাঁরা দেখতে পান পাকিস্তানের দিকে থেক অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে৷ এরপরই গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ানরা৷ রবিবার রাতে জম্মু-কাশ্মীরের বারামুলার রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গি হানা হয়েছে৷ নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত৷ সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সময় পাকিস্তান রেঞ্জার্স আখনুর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে৷ পালটা জবাব দেয় বিএসএফ৷ অন্যদিকে বারামুলায় হামলাকারী দুই জঙ্গিকে খতম করে সেনাবাহিনী৷ এক জওয়ান শহিদ হয়েছেন৷ সোমবার সকাল থেকেই বারামুলা সহ কাশ্মীরের সর্বত্র চলছে বিশেষ সেনা টহল৷ সন্দেহ ফের নাশকতা চালাতে পারে জঙ্গিরা৷ এরই মাঝে পাঞ্জাবের গুরদাসপুর সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় উত্তেজনা আরও বড়ল৷ জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের পাশাপাশি পাকিস্তান লাগোয়া গুজরাট, রাজস্থানের সীমান্তেও চলছে কড়া নজরদারি৷ গত বছর ২৭ জুলাই গুরদাসপুরের দীনা নগর পুলিশ স্টেশনে ঢুকে পড়ে পাকিস্তানি জঙ্গিরা৷ ১২ ঘণ্টার তীব্র গুলির লড়াইয়ের পর তিন জঙ্গিকে খতম করা হয়৷ নাশকতা তিনজন সাধারণ নাগরিক ও চার পুলিশকর্মীর মৃত্যু হয়৷ গুরদাসপুরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হয়েছিল৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি