আজ বিশ্ব শিশু দিবস


আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য: ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা ও বিনোদনের কোনো বিকল্প নেই। বিশ্বের সব শিশুর অধিকার সংরক্ষণের বিষয়টি উপলব্ধি করে জাতিসংঘে শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে। বাংলাদেশও এ সনদে অনুস্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম। বর্তমান সরকার শিশুদের জন্য জাতীয় শিশুশ্রম নিরসননীতি ২০১০ ও জাতীয় শিশুনীতি ২০১১ প্রণয়ন করেছে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













