৩ বছরের আগেই যুদ্ধবিমান চায় ভারত


ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। সেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে যুদ্ধবিমান পৌঁছাতে সময় লাগবে প্রায় তিন বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত মাসে ৫৮ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফায়েল বিমান কেনার চুক্তি করেছে ভারত। এই বিমানগুলো ভারতের কাছে হস্তান্তর করতে তিন বছর সময় চেয়েছে ফ্রান্স। কিন্তু তিন বছরের আগেই যুদ্ধবিমান পেতে চাইছে ভারত। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে পাক-ভারতের উত্তেজনার কারণেই যুদ্ধবিমানগুলো তাড়াতাড়ি হাতে পেতে চাইছে দিল্লি।
রোববার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর এক বিবৃতিতে জানিয়েছেন, নির্ধারিত সময়ে অর্থাৎ তিন বছরের আগেই যেন ভারত রাফায়েল বিমানগুলো হাতে পেতে পারে সে জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিমানগুলো ৩ বছর পরে আসার কথা। কিন্ত তার আগেই যুদ্ধবিমান হাতে পেয়ে যাবো আমরা।
সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান থেকে হামলার আশঙ্কায় ভারত সব ধরনের প্রস্তুতি রাখতে চায়। ভারত-পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনা বাহিনীর হাতে যেন সব ধরনের অস্ত্র মজুদ থাকে সে জন্যই ভারত যুদ্ধবিমানগুলো কম সময়ের মধ্যে পেতে চাইছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













