ভারত-পাকিস্তান শান্তির জন্য সংলাপ জরুরি: কাসুরি


ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এটা স্পষ্ট করেছে যে, পাকিস্তানের সাথে যুদ্ধের মাধ্যমে মীমাংসা সম্ভব নয়, একটি শান্তিপূর্ণ মীমাংসার জন্য দুই দেশকে সংলাপে বসতে হবে। ভারত নদীর প্রবাহে বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে আগামী ২৫ বছরের জন্য পানি থেকে বঞ্চিত করতে পারে না। টেক সোসাইটি ক্লাবে আয়োজিত ৭৪তম ফিকরি ন্যাসেস্ট’র ‘পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে ইন্দো-পাক সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সভায় এ কথা বলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবর জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
কাসুরি আরো বলেন, ভবিষ্যতে যে কোন ধরনের আক্রমণের ক্ষেত্রে পরমাণু অস্ত্র এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করাটাই পাকিস্তানের জন্য ভাল হবে। পাকিস্তানকে সুশাসন নিশ্চিত ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলার পাশাপাশি নমনীয় ক্ষমতার উপর গুরুত্বারোপ করতে হবে। যে বিষয়টি ভারতের তুলনায় পাকিস্তানে অনেকাংশেই কম।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কাইয়ুম নিজামী, মনজুর আহমেদ শেখ, ড. মুহাম্মদ সাদিক ও জুবায়ের শেখ প্রমূখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













