শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর মতো নেতা সব জাতির হয় না: স্পিকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার প্রতীক উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সব জাতির ভাগ্যে এমন নেতার আবির্ভাব হয় না।’রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখা এ আলোচনাসভার আয়োজন করে। শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু তার আদর্শে অবিচল ছিলেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। আপোষ করেননি। তিনি মৃত্যুঞ্জয়ী। তার আদর্শ চিরকাল বেঁচে থাকবে।’ স্পিকার বলেন, ‘নারীর ক্ষমতায়ন, শিক্ষা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দারিদ্র্য বিমোচন, শিশুমৃত্যু রোধের ক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। ৭১-এর ঘাতকরা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। প্র্রথম রাষ্ট্রীয় সন্ত্রাস ১৫ আগস্ট। পরে আমরা ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ডও দেখেছি। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা একই। তারা আলাদা কেউ নয়।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘১৫ আগস্ট যে কত শোকাবহ তা বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা উল্লাস করেছিল তারা এখনো এই দেশেই আছে। পরবর্তীতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন।’

আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহম্মদ মেহেদী, অ্যাডভোকেট জেড আই খান পান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ঢাকা বারের প্রাক্তন সভাপতি নজিবুল্লাহ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ