শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমার স্বামী যাদের খুন করে, আমি তাদের শেষকৃত্য অনুষ্ঠানের প্ল্যানিং করি

ওয়েডিং প্ল্যানিং বিষয়টা এখন মোটামুটি সকলেই জানেন। কিন্তু ফিউনেরাল প্ল্যানিংও যে ঘটে, সে সম্পর্কে এখনও বোধহয় অনেকেই ওয়াকিবহাল নন।

বিয়ের শপিং, নিমন্ত্রণপত্র ডিজাইন করা, বর বা কনের গ্রুমিং থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের নিখুঁত আয়োজন— সবটাই একজন ওয়েডিং প্ল্যানারের দায়িত্ব। বিদেশে এই পেশা খুবই পরিচিত হলেও এদেশের মানুষ মোটামুটিভাবে মিলেনিয়ামের আগে পর্যন্ত এই বিষয়ে খুব একটা খোঁজ রাখত না। ইদানীং ওয়েডিং প্ল্যানিং একটা পছন্দের কেরিয়ারও হয়ে উঠেছে। কিন্তু শুধু ওয়েডিং নয়, যে কোনও অনুষ্ঠানই সুন্দর করে আয়োজন করেন ইভেন্ট প্ল্যানাররা। শেষকৃত্যই বা বাদ যায় কেন?

ঠিক সেরকমই একটি চরিত্রকে দেখা যাবে পরিচালক অর্ণব রিংগো বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘সেনাপতি’-তে। সম্প্রতি শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। ছবির গল্প একটি আন্ডারওয়ার্ল্ড ব্যবসায়ী পরিবার ও তার সহযোগীদের কেন্দ্র করে। থ্রিলারধর্মী এই ছবির একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন রিংগো বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, রূপসা গুহ বন্দ্যোপাধ্যায়।

শ্যুটিংয়ের ফাঁকে রূপসা জানালেন, ‘‘আমার চরিত্রটাকে ঠিক এক কথায় নেগেটিভ বা পজিটিভ বলা যাবে না। আসলে ওভাবে তো কাউকে এক কথায় নেগেটিভ বা পজিটিভ বলাও যায় না। আমার চরিত্রের নাম মীরা সুব্রে। আমি একজন ফিউনেরাল প্ল্যানার, যে তার স্বামীকে অসম্ভব ভালবাসে আর আমার স্বামী যাদের খুন করে, আমি খুব সুন্দর করে তাদের শেষকৃত্য বা ফিউনেরালটা প্ল্যানিং করি। খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র।’’

রিংগো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি দ্বিতীয় ছবি রূপসার। এর আগে তিনি কাজ করেছেন রিংগো-র ‘মেসি’ ছবিতে। ‘মেসি’ রিলিজ হবে এবছর ডিসেম্বরে। ওই ছবিতে গানও গেয়েছেন রূপসা। তিনি জানালেন, ‘‘প্রথম ছবিতে কাজ করতে গিয়েই আমাদের প্রেম আর তার পরেই বিয়ে।’’ এই নতুন ছবিতে মূল চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রিয়া সেন, রণদীপ বোস, গৌরব চট্টোপাধ্যায় এবং অরুণ বন্দ্যোপাধ্যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত