বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবার পাকিস্তান হানা, এবার পুঞ্চ সেক্টরে। জবাব দিচ্ছে ভারতীয় সেনা

যুদ্ধই কি চাইছে পাকিস্তান? বারবার ভারতীয় ভূখণ্ডে হামলা করে কী বার্তা দিতে চায় ইসলামাবাদ? রবিবার রাতে বারামুলায় হামলার পরে সোমবার হানা পুঞ্চ সেক্টরে। পাঁচ জন নাগরিক জখম হয়েছেন বলে খবর।

সীমান্তে উত্তাপ কমছে না। একের পর পাক উস্কানি চলছেই। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সাতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

রবিবার রাত ১০টা নাগাদ নিয়ন্ত্রণ রেখার এপারে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার চেষ্টা হয়। জবাব দেয় ভারতীয় সেনা। চলে গোলাগুলি।

এর পরে রাত সাড়ে ১০টা নাগাদ বারামুলা জেলার জানবাজপুরে ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে পাক জঙ্গিদের ছোড়া গোলায় মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের।
রাত ১২টা ২০ মিনিট নাগাদ পুঞ্চ সেক্টরের সাহপুরে নিয়ন্ত্রণ রেখার কাছে ব্যাপাক গোলাবর্ষণ করে পাক সেনা।

রাত পৌনে দু’টো নাগাদ ফের হামলার চেষ্টা হয় গুরুদাসপুর সীমান্তে। চকরি পোস্টের কাছে এক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিএসএফ। জওয়ানদের গুলি বর্ষণে অনুপ্রবেশ সম্ভব হয়নি।

সোমবার দুপুরেও চলে পাক হামলা। পুঞ্চ সেক্টরের সাউজিয়ানে সীমান্ত রক্ষী বাহিনীর পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।

পৌনে তিনটে নাগাদ শেষ গোলাবর্ষণ হয়েছে বলে খবর। জম্মু-কাশ্মীরের মান্ডি সেক্টরে মর্টার হামলা চালায় পাক সেনা। এখানেও ভারতীয় জওয়ানরা জবাব দিলে দীর্ঘ সময় গোলাগুলি চলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প