বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিষ মেশানো খাবারে গুরুতর অসুস্থ আইএসপ্রধান!

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁর ঘনিষ্ঠ আরো তিন কমান্ডার অসুস্থ হয়েছেন। তবে তাঁদের নাম জানানো হয়নি।

আজ সোমবার ইরাকের সংবাদ সংস্থা ডব্লিউএএর বরাত দিয়ে ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিয়াজ জেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার মধ্যে আইএসপ্রধানকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছে সিরিয়া ও ইরাকে আধিপত্য বিস্তারকারী এ জঙ্গি সংগঠনটি।

আবু বকর আল-বাগদাদি জঙ্গি সংগঠন আল-কায়েদা থেকে বেরিয়ে এসে আইএস গঠন করেন। সংগঠনটি ২০১৩ সালে সিরিয়া ও ইরাকে বিস্তার লাভ করে। এটিই এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ও সম্পদশালী সশস্ত্র জঙ্গি সংগঠন।

এর আগেও বিভিন্ন সময়ে আইএসপ্রধানের আহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে।

এ বছরের গোড়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদির নিহতের খবর এলেও পরে তা ভুল প্রমাণিত হয়।

বাগদাদির আসল নাম ইব্রাহিম আওয়াত ইব্রাহিম। তাঁর জন্ম ইরাকের উত্তর বাগদাদের সামারায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প