ভারত আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী


ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনায় ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, পাকিস্তান যদি ভারতে আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে। কারণ ভারত সফরের সময় আমি এ আশ্বাসই দিয়েছে।
সীমান্তে হত্যা বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশী হত্যা কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে, যেন তারা কোন অবস্থাতেই কারো উপর গুলিবর্ষণ না করে।
এসময় অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













