মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বুড়িগঙ্গায় ২ লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ও বিকালে উপজেলার পোস্তগোলা গোসাই বাড়িরঘাট ও ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে লাশ দুটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক মো. সামসুল আলম।

আনুমানিক ৩৫/৪০ বছর বয়সী দুই নিহতের একজনের পড়নে ছিল অর্ন্তবাস ও নীল রংয়ের হাফহাতা শার্ট। আরেকজনের পড়নে ছিল চেক লুঙ্গি ও বেগুনী রংয়ের ফুল শার্ট। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলে ওই উপপরিদর্শক জানান।

তিনি জানান, দুপুরে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

তবে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই পুলিশ সদস্য সামসুল।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ