অবৈধ রাষ্ট্রপতির ভাতা বন্ধে বিল পাস


অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা দখলকারীদের অবসরভাতা, আনুতোষিক বা অন্যান্য সুবিধা পাওয়ার পথ বন্ধ করার বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে।
আজ মঙ্গলবার ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন সংসদ-কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বা হয়েছিলেন বলে সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত হলে তিনি অবসরভাতা পাবেন না। ১৯৭৯ সালের ‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে তোলা হয়।
এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্যরা অভিযোগ করেন, বিলটি তাঁদের নেতা এইচ এম এরশাদকে বঞ্চিত করার উদ্দেশ্যে আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













