বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ম্যাথুর আঘাতে নিহত ১৭

হারিকেন ম্যাথুর আঘাতে নিহতের সংখ্যা ১৭ তে পৌঁছেছে। মঙ্গলবার ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে হারিকেনটি ডমিনিকান রিপাবলিক ও হাইতিতে আঘাত হেনেছে।

গত এক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বেশি শক্তি নিয়ে আঘাত হেনেছে হারিকেনটি। বুধবার হারিকেনটি কিউবাতে আঘাত হেনেছে। হারিকেনটি প্রবল বেগে আঘাত হানতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম উপকূল ও ফ্লোরিডার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হারিকেনটি অতিক্রমের যে পথ দিয়ে অতিক্রম করতে পারে সেসব এলাকার কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডমিনিকান রিপাবলিকে ম্যাথুর আঘাতে বন্যা দেখা দিয়েছে। এখানে চারজনের মৃত্যু হয়েছে। আর হাইতিতে মারা গেছে ১৩ জন। হাইতির পশ্চিামঞ্চল দিয়ে যাওয়ার সময় হারিকেনটির আঘাতে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং উপকূলীয় এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ম্যাথুর আঘাতে হাইতির সাড়ে তিন লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় জানিয়েছে, এই সাড়ে তিন লাখ নারী, পুরুষ ও শিশুর জরুরি সহযোগিতা প্রয়োজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প