মার্কিন বিমান হামলায় ইরাকে এবার ২০ যোদ্ধা নিহত


মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে দায়েশ নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে বোমা বর্ষণ করলে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে আল কয়রা এলাকার খারায়েব গ্রামে অবস্থিত একটি ভবনের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালায়। এতে ২০ জন উপজাতি যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছে বলে আরবি ভাষার শাফাক সংবাদ সংস্থা জানিয়েছে।
বিমান হামলার সময় স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা ওই ভবনে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। গত ডিসেম্বর মার্কিন বাহিনীর বিমান হামলায় ২০ ইরাকি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরো ৩০ জন আহত হয়েছিল।
২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকে তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। তবে জোটের হামলায় দায়েশের শক্তি খর্ব হয় নি বা তারা নির্মূল হয় নি বলে অভিযোগ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













