ইতালি উপকূলে দুই দিনে ১০ হাজার অভিবাসী উদ্ধার, ৫০ জনের মৃত্যু


লিবিয়া উপকূল থেকে সাগর পথে ইতালির পথে অভিবাসীদের ঢল নেমেছে। গত ৪৮ ঘন্টায় রাবারের নৌকাসহ ছোট ছোট নৌকা থেকে ১০ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। মৃত অবস্থায় উদ্ধার হয়েছে আরও অন্তত ৫০ জন।
উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। এদের মধ্যে তিন জন প্রসূতি কোস্টগার্ডের জাহাজেই সন্তান জন্ম দিয়েছে।
কোস্টগার্ড জানায়, গত কয়েকদিন ধরে সমুদ্র শান্ত থাকার সুবিধা নিচ্ছে পাচারকারীরা। তারা ছোট বড় নৌকায় করে অভিবাসীদেরকে ইতালি উপকূলের দিকে নিয়ে আসছে। এসব নৌকায় গাঁদাগাঁদি করে যাত্রী তোলা হয়। প্রায়ই ঢেউয়ের আঘাতে বা ফুটো হয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। আর এতে প্রাণ হারায় বহু মানুষ।
তবে নিজ দেশে নিরাপত্তাহীনতার কারণে এই বিপজ্জনক যাত্রায় যেতে বাধ্য হচ্ছে মানুষ। বিশেষ করে ধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন আইএসের উত্থান এবং লিবিয়ায় গাদ্দাফির পতনের পর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হানাহানির কারণে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে লাখ লাখ মানুষ।
চলতি বছর প্রায় এক লাখ ৪২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। অন্যদিকে সমুদ্র পাড়ি দিতে গিয়ে একই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার একশ জনেরও বেশি।
২০১৫ সালে সমুদ্র পারি দিয়ে ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ছিল এক লক্ষ ৫৪ হাজার। আর এই চেষ্টায় মৃত্য হয়েছিল দুই হাজার ৮৯২ জনের। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা মহাদেশের। তবে এদের মধ্যে বাংলাদেশির সংখ্যাও কম নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













