বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতীয় বাহনীর গোলাগুলির কারণে বসতভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাকিস্তানিরা

ভারতীয় বাহনীর গোলাগুলির কারণে লাইন অব কন্ট্রোল থেকে সরে যেতে বাধ্য হচ্ছে পাকিস্তানের সীমান্তবর্তী শত শত বেসামরিক মানুষ। চিরচেনা বসতভিটা ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা এখন হন্য হয়ে ছুটছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধতি দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত দুই দিন ধরে ভারতীয় বাহিনী বারবার সীমান্তে বেসামরিক মানুষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।

গতকাল বুধবারও ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে টার্গেট করে গুলি ছোঁড়ে। তাদের গুলি সরাসরি এসে লাগতে পারে এমন জায়গায় বসবাসরত সবাই তাই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, গতকাল ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তিন জন আহত হয়। গোলাগুলিতে সীমান্তবর্তী বেসামরিক মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, লাইন অব কন্ট্রোলে অবস্থিত সামাহানি, দারা শের খান, উড়ান কেল, তাত্তা পানি ও গোয়ি এলাকার বাসিন্দারা ভিম্বার ও কোটলির দিকে সরে যাচ্ছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, কিছু কিছু মানুষের ওখানে থাকার জায়গা আছে। বাকিরা তাদের আত্মীয়-স্বজনের কাছে গিয়ে ওঠছেন। তবে কোটলি সীমান্তেও গুলি ছুঁড়ছে ভারতীয় বাহিনী।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানায়, গতকাল সন্ধায় ইফতিখারাবাদ, কোটলি ও কেল সীমান্তে গুলি ছোঁড়া শুরু করে ভারতীয় বাহিনীয়। গভীর রাত পর্যন্তও সে গোলাগুলি চলছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প