জানেন কী? চীনারা কাকে ‘সবচেয়ে বড় হুমকি’ মনে করে


চীনের মানুষ মনে করে, তাদের দেশের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাবকে তাদের দেশের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে।
চীনাদের সন্দেহ, যুক্তরাষ্ট্র তাদের সমান ক্ষমতার অধিকারী হওয়া থেকে চীনকে নিবৃত্ত করতে চেষ্টা চালাচ্ছে।
জরিপ অনুযায়ী, ৩৫ শতাংশ চীনা নাগরিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, ৩৪ শতাংশ জলবায়ু পরিবর্তন ও ১৫ শতাংশ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হুমকি মনে করে।
দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনার মধ্যে এই জরিপের ফল প্রকাশ পেল।
অধিকাংশ চীনা (৭৫ শতাংশ) মনে করে, এক দশক আগের চেয়ে এখন বৈশ্বিক বিভিন্ন বিষয়ে চীন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













