বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজার ওপর হামলা: তিন দিন পর জামায়াতের বিবৃতি

সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুল ইলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জামায়াতে ইসলামী। ঘটনার তিন দিন পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা।

খাদিজাকে হত্যা চেষ্টার ঘটনায় তোলপাড় চলছে গত তিন দিন ধরেই। সোমবার তার ওপর আক্রমণের পর মঙ্গলবার তার অপারেশন হয়েছে হাসপাতালে। এদিন খাদিজার ওপর হামলাকারী বদরুল আলম তার রাজনৈতিক পরিচয়ের কারণে পার পাবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন। বদরুলের নিজ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন নিজেও এই ঘটনার বিচার চেয়েছেন। দুদিন ধরে সিলেটে চলছে বিক্ষোভ।

এরও একদিন পর বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পঠায় জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানে র পক্ষ থেকে পাঠানো এই বিবৃতিতে খাদিজার ওপর হামলাকে গোটা জাতির জন্য লজ্জাজনক বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এ নিকৃষ্ট হামলার ঘটনা সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী তা-বেরই একটি খন্ডিতাংশ মাত্র। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, হত্যা, গুম, সন্ত্রাস, নারী হত্যা, নারী ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকদ্রব্য সেবনসহ হেন কোন অপরাধ নেই যা ছাত্রলীগের সন্ত্রাসীরা করে না।’

জামায়াত নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের বই, খাতা, কলম হাতে তুলে নেয়ার উপদেশ দিলেও তার দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী নেতা-কর্মীদের হাতে দেশবাসী দেখতে পাচ্ছে, রামদা, চাপাতি, ছোড়া, পিস্তল, রিভলবারসহ নানা ধরনের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উচিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা চালাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ, শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাধারণ জনগণ, সাংবাদিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাগণ পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নিগৃহীত ও লাঞ্ছিত হচ্ছে।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, সরকার ছাত্রলীগের লাগাম টেনে না ধরায় ছাত্রলীগ অবাধে নানা ধরনের ধ্বংসাত্মক অপকর্ম করেই চলেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী