‘গুলশানের মতো গোটা বাংলাদেশকে নিরাপদ করতে হবে’


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন বলেছেন, গুলশানই প্রকৃত বাংলাদেশের চিত্র নয়। ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর ওই এলাকাকে নিরাপদ করার জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তবে শুধু গুলশানকে নিরাপদ করলে হবে না। কিংবা ওই এলাকার মানুষকে নিরাপদ করলে হবে না। গোটা বাংলাদেশকে, এর ১৬ কোটি মানুষকে নিরাপদ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিস) আয়োজিত কান্ট্রি লেকচারে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন। নির্ধারিত বক্তব্যে ইইউ দূত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ এবং বাংলাদেশ-ইইউ সম্পর্কের বিস্তারিত তুলে ধরেন।
পিয়েরে মায়েদুন বলেন, বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে। ইইউ জোটভুক্ত বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য বিশেষ সুবিধা পেয়ে থাকে। ইইউ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) আগ পর্যন্ত বাংলাদেশি পণ্যের প্রধান গন্তব্য ছিল জার্মানী। দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল ব্রিটেন। ব্রেক্সিটের পর ব্রিটেনে বাংলাদেশি পণ্যের সুবিধা অব্যাহত রাখতে নতুন করে আলোচনা শুরু করার তাগিদ দেন ইইউ দূত।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













