বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান খাদিজার বাবা

খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করায় দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুল আলমের বিচারের দাবি জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

মাসুক মিয়া বলেন, ‘আমি এক নির্যাতিত মেয়ের বাবা। গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করুন। দ্রুতবিচার ট্রাইব্যুনালে বদরুলের দৃষ্টান্তমূলক বিচার করা হোক।’

তিনি বলেন, ‘আমাদের সবার সন্তান আছে। আপনার বা আমার মেয়ে কোথাও নির্যাতনের শিকার হোক, সেটা কেউই চাইবেন না। কোনো বাবা-মা চাইবেন না বুক খালি করে তার সন্তান চলে যাক। তাই বদরুলের বিচার হওয়া দরকার। কারণ, আর কোনো বদরুল দেখতে চাই না আমরা।’

খাদিজার বড় ভাই শাহীন আহমদ বলেন, ‘ঘটনার পর খাদিজার অবস্থা যতটা ক্রিটিক্যাল ছিল তার চেয়ে এখনকার পরিস্থিতি একটু ভালো। আশা করি, ভালো কিছু হবে।’

তিনি আরো বলেন, ‘বদরুল আলম যে কাজ করেছে, তা অত্যন্ত জঘন্য। আমরা এর বিচার দাবি করছি।’

গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেলে খাদিজার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে আছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার পরিবার বলছে, তার অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না। খাদিজার অবস্থা জানাতে চিকিৎসকরা আরো ২৪ ঘণ্টা সময় নিয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটসহ সারা দেশে আন্দোলন করছেন ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ