ফের উরির ছকে হামলা, খতম তিন জঙ্গি, মিলল পাক সামগ্রী


আশঙ্কাই কি সত্যি হল? সত্যিই কি ভারতে ঢুকে পড়েছে একদল পাকিস্তানি জঙ্গি? দুশ্চিন্তা উস্কে দিল উরি-বারামুলার ধাঁচে আরও এক জঙ্গি হামলা! সেই কাশ্মীরেই, লানগেট সেনা ছাইনিতে এই হামলা অবশ্য ব্যর্থ হয়েছে বাহিনীর তৎপরতায়।
বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ উত্তর কাশ্মীরে হানদোয়ারার লানগেটে ভারতীয় সেনার ৩০ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় কয়েক জন জঙ্গি। ঠিক এই কায়দাতেই উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেনা-জঙ্গির মধ্যে কয়েক ঘণ্টার এই গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়। সেনাদের কেউ হতাহত হননি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটে একে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, জিপিএস, রেডিও, ম্যাপ, মেট্রিক শিট্স, খাবার এবং প্রচুর ওষুধপত্র উদ্ধার করা হয়েছে। খাবার এবং ওষুধের প্যাকেটে পাকিস্তানে তৈরি হওয়া সামগ্রীর ছাপ মিলেছে। যা দেখে সেনাবাহিনী মোটামুটি নিশ্চিত, বড়সড় নাশকতাক পরিকল্পনা নিয়ে পাকিস্তান থেকেই এই জঙ্গিরা কাশ্মীরে এসে ঢুকেছিল।
এই ঘটনার এক দিন আগেই ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন যে, অন্তত শ’খানেক পাকিস্তানি জঙ্গিকে এ দেশে ঢোকাতে উঠে পড়ে লেগেছে পাক সেনা। তার মধ্যে অনেকে আবার ইতিমধ্যে কাশ্মীরে ঢুকেও পড়েছে বলে অনুমান ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিকে এই গোয়েন্দা রিপোর্টের কথা জানিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













