বিশ্বজিৎ থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না: জয়
আওয়ামী লীগের সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করে অপরাধীদের শাস্তি দেয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে খাদিজার আক্রমণকারী কেউই রেহায় পাবে না।
বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে নিজের ফেইসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন প্রধানমন্ত্রীর ছেলে।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিলো। আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেফতার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।
‘কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারিদেরই গ্রেফতার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।
‘এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য;বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













