সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজার অবস্থা অপরিবর্তিত, বিকেলে পূর্ণ হবে ৭২ ঘণ্টা

সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর শুক্রবার বিকেল ৫টায় পূর্ণ হবে ৭২ ঘণ্টা।

গত মঙ্গলবার বিকেলে স্কয়ার হাসপাতালে খাদিজা বেগমের মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এর পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। আজ বিকেলে তার ৭২ ঘণ্টা পূর্ণ হচ্ছে।

শুক্রবার সকালে খাদিজার মামা আব্দুল বাসেত বলেন, বিকেল ৫টায় খাদিজার দ্বিতীয় দফা অপারেশনের ৭২ ঘণ্টা পূ্র্ণ হচ্ছে। দুপুরের দিকে একটা পরীক্ষা করার কথা চিকিৎসকদের। এটার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে অস্ত্রোপচারের পর তার কতটুকু উন্নতি হলো।

এদিকে খাদিজার শারীরিক অবস্থা বিস্তারিত জানাতে আরো ২৪ ঘণ্টা বেশি সময় লাগতে পারে বলে তার বাবা মাসুক মিয়াকে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা এখন ওপরওয়ালার ভরসায় খাদিজাকে ছেড়ে দিয়েছি। ওছিলা হিসেবে কাজ করছেন চিকিৎসকেরা। আল্লাহর রহমত হলে যেকোনো সময় সে আমাদের মাঝে ফিরে আসবে। তবে আমরা চিকিৎসকদের স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দিতে চাই। তারা যত সময় চাইবেন আমরা তা দিতে বাধ্য। শুনেছি চিকিৎসকেরা বলেছেন খদিজার শারীরিক ও নিউরোলজিক্যাল স্টেটাস জানাতে আরো ২৪ ঘণ্টা লাগতে পারে।’

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

মঙ্গলবার বিকেলে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ