রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে ফেলা হবে


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে ফেলা হবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর আসাদগেটে ‘বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন’-এর পঞ্চম কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশের আর্চ বিশপ প্যাট্রিক ডি কস্তা।
পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের কোণঠাসা করেছে। তবে এই অভিশাপ থেকে মুক্ত হতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের হৃদয়ে বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে এই সমস্ত মানে বিষবাষ্প এখানে আমরা থাকতে দেব না। তাদের বিষদাঁত আমরা উপড়ে ফেলব।’
‘বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা এখানে চলবে না। কোনো সন্ত্রাস, জঙ্গিবাদের এখানে আমরা হতে দেব না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













