রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭২ ঘণ্টার মধ্যে খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে

আগামী ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম ও খুনের তালিকা দিতে হবে। তা না হলে জাতির কাছে তাকে মাফ চাইতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকায় নতুন রাস্তা উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা করছে একথা সঠিক নয়। এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয়, এটা তার বোঝা উচিত। উনি যদি না বুঝে থাকেন, সেটা তার ভুল। আর ভুলের মাশুল তাকে দিতেই হবে।

ইনু বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন। কিন্ত তারা পার পায়নি। বেগম খালেদা জিয়াও পার পাবেন না। তিনি বাংলাদেশের জমিদার নন।

এসময় জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী