যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে সাইবার হামলার জন্য রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে দায়ী করলো মার্কিন সরকার। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গেল জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কংগ্রেসের কম্পিউটার থেকে ১৯ হাজারেরও বেশি ই-মেইল হ্যাক করা হয়। এর জন্য রাশিয়াকে দায়ী করে আসছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং মার্কিন কর্মকর্তারা।
তবে প্রথমবারের মতো ওবামা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ তোলা হলো শুক্রবার দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের যৌথ বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য ফাঁস করার সঙ্গে জড়িত।
তবে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের রাশিয়াবিরোধী মনোভাবেরও নিন্দা জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













