মিয়ানমার সীমান্তে হামলায় নিহত ১৪


মিয়ানমারের রাখাইন প্রদেশের মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অজ্ঞাত গোষ্ঠীর হামলায় দেশটির ৯ পুলিশ সদস্যসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি ও বিবিসির।
খবরে বলা হয়, রবিবার সকালে একটি গোষ্ঠী রাখাইন প্রদেশের মাউংদাউ এলাকার তিনটি সীমান্ত পোস্টে হামলা চালায়। দেশটির পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী দরিদ্র এই অঞ্চলটিতে বৌদ্ধ এবং মুসলিমদের প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
রাখাইন প্রাদেশিক সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা তিন মাউং সু জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুসারে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছে।
দেশটির রাজধানী নেপিডোর এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন তিনটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
পুলিশের আরেকটি সূত্র জানান, আট পুলিশ সদস্য এবং কয়েকজন হামলাকারী নিহত হয়ে থাকতে পারে। সীমান্ত এলাকা থেকে হামলাকারীদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে।
রাখাইন এলাকায় ২০১২ সালে এক সাম্প্রাদায়িক দাঙ্গায় ব্যাপক সংখ্যক মুসলিম রোহিঙ্গা নিহত হন। এরপর হাজার হাজার রোহিঙ্গা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













