শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে ফিরেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ

ভারত ও শ্রীলঙ্কায় প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’।

যুদ্ধজাহাজ দুটি ২১ দিন সফলভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পালন শেষে আজ রোববার দুপুরে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছায়। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় বাদ্য পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানানো হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজ দুটির নৌ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর জাহাজ দুটি ৯৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা নিয়ে গত ২১ সেপ্টেম্বর ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যায়। পরে সেখান থেকে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছায়। প্রতিটি বন্দরে জাহাজ দুটি চারদিন অবস্থান করে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করে।

প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থানরত ভারতীয় যুদ্ধজাহাজ ‘কারমুখ’ পরিদর্শন করে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সদস্যরাও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করে। এ ছাড়া প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকরা দ্বীপপুঞ্জের ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শনগুলো পরিদর্শন করেন।

পরে শ্রীলঙ্কার উদ্দেশে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ত্যাগ করার সময় ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং এমপিএর সঙ্গে নৌবাহিনী জাহাজ দুটির বিশেষ যৌথ সমুদ্র মহড়া অনুষ্ঠিত হয়।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর জাহাজ দুটিকে শ্রীলঙ্কা নৌবাহিনী স্বাগত জানায়। পরে শ্রীলঙ্কার নৌবাহিনী সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করে। পাশাপাশি প্রশিক্ষণার্থী কর্মকর্তারাও শ্রীলঙ্কার নৌবাহিনী যুদ্ধজাহাজ পরিদর্শন করে।

এ ছাড়া প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকরা রাজধানী কলম্বোসহ শ্রীলঙ্কার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শন পরিদর্শন করেন।

নৌবাহিনী কর্তৃপক্ষ জানায়, ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজের মাধ্যমে পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ সফর বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরো জোরদার করেছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়নেও কার্যকরী ভূমিকা পালন করে। ভবিষ্যতে এই জাতীয় প্রশিক্ষণ সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে আশা করা যায়।

দেশ দুটি সফরের উদ্দেশে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ