হাজার ছুঁয়েছে হাইতিতে নিহতের সংখ্যা, ছড়িয়ে পড়ছে কলেরা


হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে এ পর্যন্ত ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হারিকেনের পরপরই দেশটিতে বিপর্যয়ের মত কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরার প্রাদুর্ভাবের পরপরই সেখানে কলেরায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।
হারিকেনের আঘাতে এক সঙ্গে এত মানুষের মৃত্যুতে গণকবরে এসব মানুষকে সমাহিত করতে শুরু করেছে হাইতি। খবর রয়টার্সের।
রোববার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরা বিপজ্জনকভাবে বিস্তার লাভ করেছে।
মঙ্গলবার ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। দুর্যোগ এবং বিপর্যয়ে প্রায় ১৪ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













