আরো ৩০ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ


সারাদেশে বিদ্যুতের চাহিদা নিশ্চিত করতে আরো ৩০টি বিদ্যুৎ উত্পাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের দাবি, সারাদেশে বর্তমানে বিদ্যুৎ উত্পাদনের পরিমাণ ১৪ হাজার ৯৮০ মেগাওয়াট। যা দেশের ৭৮ শতাংশ জনগণের চাহিদা মেটায়। শহরে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হলেও গ্রামাঞ্চলে প্রতিনিয়ত লোডশেডিং লেগেই থাকে।
শতভাগ বিদ্যুৎ চাহিদা নিশ্চিত করতেই নতুন ৩০ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মোট ১০ হাজার ৭৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করা হবে।
এদিকে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করার লক্ষ্য রয়েছে আওয়ামী লীগ সরকারের।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













