শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ সোমবার তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর জিম স্কারথ এর নেতৃত্বে প্রতিনিধিদল এ সাক্ষাতকালে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা বিশেষকরে শিক্ষক প্রশিক্ষণ ও ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ সরকার পরিচালিত বিভিন্ন কর্মসূচি শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেন।
বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দু’টি দেশের মধ্যে টাস্কফোর্স গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী আলোচনাকালে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













