টিউলিপকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি বারবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সাফল্য কামনা করেন।
টিউলিপ ছায়া শিক্ষামন্ত্রী অ্যাঞ্জেলা রেনার-এর চার সদস্যের টিমে ‘শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন’ হিসেবে যোগদান করবেন।
আজ টিউলিপ টুইট করেন, ‘অ্যাঞ্জেলা রেনারের শ্যাডো এডুকেশন টিমের যোগ দিয়ে আনন্দিত- আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করব।’
প্রসঙ্গত, জেরেমি বারবিন লেবার পার্টির নেতা পুনঃনির্বাচিত হওয়ার পর টিউলিপ ছায়া মন্ত্রিসভায় নিয়োগ পেলেন।
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













