রেকর্ড গড়লেন অক্ষয়!


‘ফিটনেস’ নিয়ে নতুন নতুন অনেক রেকর্ড গড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার এক মাসে একটি সিনেমার শুটিং শেষ করে নতুন রেকর্ড গড়লেন তিনি! প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে জানানো হয়েছে, ‘জলি এলএলবি’ সিনেমার পরবর্তী কিস্তি ‘জলি এলএলবি-টু’ নির্মাণ করছেন পরিচালক সুভাষ কাপুর। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার। মাত্র ৩০ দিনে এ সিনেমার পুরো শুটিং সম্পন্ন হয়েছে। বলিউডে এত কম সময়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং শেষ করার রেকর্ড নেই বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘আমি পরিচালককে উপহার দিয়েছি সময়নিষ্ঠা, আর পরিচালক উপহার দিয়েছেন সুসজ্জিত চিত্রনাট্য। ৩০ দিনের শুটিংয়ে কোনো তাড়াহুড়া করেননি ‘জলি এলএলবি-টু’ সিনেমার টিম। সপ্তাহের প্রতি রোববার তারা ছুটি নিয়েছেন। তবে সোমবার সবাই কাজে ফিরে কোনো ফাঁকি দেননি। একটানা শুটিং করেছেন।’
‘জলি এলএলবি-টু’ সিনেমায় অভিনেতা আরশাদ ওয়ার্সির পরিবর্তে অভিনয় করলেন অক্ষয় কুমার। কিছুদিন আগে আরশাদ জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়েলে তারই থাকার কথা ছিল। কিন্তু ফক্স স্টার স্টুডিও কোনো একজন বড় স্টারকে চেয়েছিল। যার কারণে তিনি বাদ পড়েছেন।
অক্ষয় ছাড়াও ‘জলি এলএলবি-টু’ সিনেমায় আরো অভিনয় করছেন হুমা কোরেশি, আনু কাপুর, মানাভ কাউল প্রমুখ। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













