মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২


মেক্সিকোর সংঘাতপূর্ণ তামাউলিপাস রাজ্যে সোমবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছে। দেশটিতে এ ধরনের একের পর এক বিধ্বস্তের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এটি একটি পর্যবেক্ষণ হেলিকপ্টার ছিল। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী এ রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার আট কিলোমিটার পূর্বে পর্যবেক্ষণ করার সময় এটি বিধ্বস্ত হয়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।
হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ও একজন সেনা কর্মকর্তা ছিল। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া কো-পাইলটকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, তামাউলিপাস হচ্ছে মেক্সিকোর সংঘাতপূর্ণ রাজ্যগুলোর অন্যতম।
এর আগে গত সেপ্টেম্বরে মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













