বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্পিকার পল রায়ানের সমর্থনের প্রয়োজন নেই: ট্রাম্প

দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়া না দেয়া নিয়ে রিপাবলিকান শিবিরে গৃহবিবাদ শুরু হয়েছিল অনেক আগেই। সম্প্রতি তা আরও জোরালো হয়ে উঠেছে। সবশেষ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কথায় অভ্যন্তরীণ বিবাদ আরও স্পষ্ট হলো। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী কংগ্রেস সদস্যদেরকে ট্রাম্পকে বাদ দিয়ে নিজেদের দিকে নজর দেয়ার জন্য স্পিকার পল রায়ানের আহবানের পর ক্ষিপ্ত ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, জয় লাভের জন্য পল রায়ানের সমর্থনের প্রয়োজন নেই আমার।খবর সিএনএনের।

বিতর্কিত মন্তব্যে পটু ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পল রায়ানের সমর্থন চান না এবং রায়ান কোথা কী বললো তা নিয়ে আমি ভাবছি না।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি জনগণের জন্য ভোটে এবং জনগণের জন্য জিততে চাই।’

গতকাল মঙ্গলবার পল রায়ান ট্রাম্পকে সমর্থন এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে ট্রাম্প টুইট বার্তায় এর কড়া জবাব দেন।

ঐ টুইট বার্তায় বলেন, ‘ভালো হয়েছে আমার ওপর থেকে হাতকড়া সরিয়ে নেয়া হয়েছে। এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারব। আর আমি এটিই করতে চেয়েছিলাম।’

পরে এ বিষয়ে আরও ব্যাখ্যা দেন ট্রাম্প। তিনি ফক্স নিউজকে বলেন, ‘কিছু প্রতিষ্ঠিত লোকের হাতকড়া পরা ছিল, যারা আসলে দুর্বল এবং অকার্যকর।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা সমর্থন দিচ্ছে না। আমাদের সত্যিই যে ধরনের সমর্থন দরকার ছিল তারা তা দিতে পারেনি। তবে আমি সত্যিই মনে করি, আমাদের সমর্থন পাওয়ার দরকার ছিল। পল রায়ানের মতো লোকজনদের কাছ থেকে আমরা সমর্থন পাচ্ছি না।’

‘পলের সঙ্গে টেলি-কনফারেন্সে কংগ্রেসের শতাধিক সদস্যদের কথা হয়েছে। সবাই কার্যত পলের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি সত্যিই পলের সমর্থন চাই না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প