শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চীনের প্রেসিডেন্টের সফর

নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্মৃতিসৌধ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সাভারে।

আগামী শনিবার সকালে শি জিনপিং জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে সাভারে যাবেন। এর আগে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পৌঁছবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর আগমনের মধ্য দিয়ে ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান জানান, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে শনিবার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন শি জিনপিং। তাঁর এ সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা।

এসপি আরো জানান, সকাল ৯টায় স্মৃতিসৌধে পৌঁছবেন শি জিনপিং। এর পর তাঁকে জানানো হবে সশস্ত্র সম্মান। এ সময় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন তিনি। পরে স্মৃতিসৌধে একটি উদয়পদ্ম গাছের চারা রোপণ করবেন।

এ উপলক্ষে ৯ অক্টোবর থেকে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। চলছে সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা ধরনের প্রস্তুতি।

সড়কপথে শি জিনপিংয়ের সাভার সফরের সময় নিরাপত্তার কারণে তাঁর যাতায়াতের পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ঢাকা জেলার এসপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ