বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জঙ্গি আর খালেদা, কখনই নয় আলাদা’

জঙ্গি আর খালেদা কখনই নয় আলাদা’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযান শুরুতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর জাসদ এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া জঙ্গির সঙ্গী আর বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা। খালেদা জিয়া বারবার প্রমাণ করেছে।’

ইনু বলেন, ‘যখন দেশের সবাই একমত হয়েছেন যে, দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ। তখন গণতন্ত্রের অজুহাতে জঙ্গির সঙ্গী খালেদা ও জঙ্গি পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘জঙ্গির সঙ্গী খালেদাকে গণতন্ত্রের লাইসেন্স দেয়া যায় না। জঙ্গির সাথে জঙ্গির সঙ্গী খালেদাকেও বর্জন ও বিদায় করতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে একদিকে জঙ্গি মুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেয়ার যুদ্ধ চলছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নেয়ার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

ঢাকা মহানগর জাসদ সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী