মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। তিনি বলেন, ৭১’এর মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের চলমান সমালোচনা ওই সম্মেলন থেকে বাংলাদেশের সরে আসার অন্যতম একটি কারণ।

ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কারণ তুলে ধরেন।

ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিতে আসন্ন ভারত সফরের আগে সাক্ষাৎকারটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্ক সম্মেলন থেকে ভারত সরে দাঁড়িয়েছে।

কিন্তু বাংলাদেশের জন্য কারণটা পুরোই আলাদা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে। আমরা পারষ্পারিক বিরোধ মীমাংসা করে নেবো।’

সূত্র : দ্য হিন্দু।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে