বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীন-বাংলাদেশ একমত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সমর্থন ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো নিবিড়ভাবে কাজ করতে চীন-বাংলাদেশ একমত।

১৪ অক্টোবর শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা এগিয়ে নিতে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ মাত্র আমরা ২৬টি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হতে দেখলাম। ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ চায়না নীতিতে আমরা পুনরায় সমর্থন ব্যক্ত করেছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সমর্থন ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরো নিবিড়ভাবে কাজ করতে আমরা একমত হয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিল্প-বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষি খাতে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে আমরা ঐক্যমত্য হয়েছি।’

তিনি বলেন, আমাদের সঙ্গে ২৬টি চুক্তি সাক্ষরিত হয়েছে। যা অত্যাধুনিক যন্ত্রপাতি, বিনিয়োগ, সমুদ্র অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও দক্ষ কারিগরি প্রশিক্ষণ বিষয়ক। এছাড়া আরো ছয়টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি সাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় এবং ঘনিষ্ট হয়েছে। দু’দেশই সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির দিয়ে এগিয়ে যাবে।

এর আগে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, কর্ণফূলী টানেল নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ১২টি ঋণ ও বাণিজ্য চুক্তি, বাকিগুলো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারক রয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে দুই নেতা একান্ত বৈঠক করেন ও দুই দেশের প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত