আজ শুরু দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে আজ শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৯ম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামীকাল সমাপনী অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিভিন্ন অধিবেশনে শতাধিক বক্তা আলোচনা করবেন। এ সম্মেলনের আয়োজন করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে সহযোগী ভূমিকায় থাকছে চার আঞ্চলিক সংস্থা, ভারতের ‘রিসার্স এন্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ’ (আরআইএস), নেপালের ‘সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স এন্ড এনভায়রনমেন্টস্’ (এসএডব্লিউটিইই), পাকিস্তানের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউট’ (এসডিপিআই) এবং শ্রীলঙ্কার ‘ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













