হত্যার হুমকিঃ পুলিশ পাহারায় জাফর ইকবাল


হত্যার হুমকি পাওয়ায় পুলিশ পাহারায় আছেন সিলেট শাহজালাল জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতি। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে গেলো বুধবার ড. মুহম্মদ জাফর ইকবালকে তার মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়। সঙ্গে হুমকি দেয়া হয়েছে তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হককেও।
শুক্রবার বিকেলে এ ব্যাপারে তারা সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন শনিবার দুপুরে জানান, মোবাইলে এসএসএস দিয়ে এ দম্পতিকে হত্যার হুমকির ব্যাপারে তারা থানায় জিডি করেছেন। এরপর থেকেই তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বাসভবনে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে।
এদিকে গেলো বুধবার একই নম্বর থেকে এসএমএস’র মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে। হত্যার হুমকি দেয়া হয়েছে মঈনুল আহসান সাবেরকেও।
এ প্রসঙ্গে মঈনুল আহসান সাবের বলেন, আনু মুহাম্মদকে যে নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে, সেই একই নম্বর থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













