মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু| আহত আরো ৬০ জন

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাজঘাট সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব জয় গুরুদেবের ভক্তরা রাজঘাট সেতুর কাছে একটি অনুষ্ঠানে মিলিত হয়। ভক্তরা মিছিল করে রাজঘাট সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটে। ২০১২ সালে জয় গুরুদেব মারা যান।

ভারতের সংবাদপত্র দ্য হিন্দু জানিয়েছে, পদদলনের ঘটনায় আহত হয়েছে ৬০ জন।

পুলিশ কর্মকর্তা জাভেদ আহমেদ জানান, ভিড়ের মধ্যে শ্বাসকষ্টের কারণে এক ব্যক্তি মারা যান। এরপর গুজব ছড়িয়ে পড়ে সেতু ভেঙে পড়েছে। এরপরই আতঙ্ক নিয়ে ছোটাছুটি শুরু হয়।

জাভেদ আহমেদ জানান, পাঁচ হাজার মানুষের অনুমতি চেয়েছিল আয়োজকরা। কিন্তু অনুষ্ঠানের সময়ে আরো বেশি মানুষ উপস্থিত হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

অনুষ্ঠানে থাকা এক ব্যক্তি বলেন, ‘অনেক হৈ চৈ, ধাক্কাধাক্কি শুরু হয়। এ ধাক্কাধাক্কিতে আমার মাও মারা যায়।’

ব্রিকস সম্মেলন নিয়ে গোয়াতে ব্যস্ত আছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। তিনি বারানসি এলাকার সংসদ সদস্যও।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প