সীমান্ত সিল করে দেওয়ার বিষয়ে পাকিস্তানকে কিছু জানায়নি ভারত!


বেআইনি অনুপ্রবেশ রুখতে পাকাপাকিভাবে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ইতিমধ্যে সিল করে দেওয়ার প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে সরকার।
কিন্তু এই বিষয়ে নাকি ইসলামাবাদকে ভারতের তরফে কিছুই জানানো হয়নি। এমনটাই অভিযোগ করলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। যদিও ভারতের তরফে এই বিষয়ে জানানো হয়েছে বলে পালটা দাবী সরকারি এক আধিকারিকের।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এই সংক্রান্ত বক্তব্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, পাকিস্তান এই বিষয়ে বিস্তারিত কিছুই জানে না। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পাক-ভারত সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন রাজনাথ সিং।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, নাফিস জাকারিয়া আরও অভিযোগ করে, একদিকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির কথা বলেছে কিন্তু কাজ করছে তার বিপরীত। যদিও পাকিস্তানের কোনও অভিযোগই কর্ণপাত করতে নারাজ কেন্দ্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













