ভিয়েতনামে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১১ জনের মৃত্যু


ভিয়েতনামে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, গৃহহীন হয়েছেন কয়েক হাজার।
দেশটির চারটি প্রদেশে গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
একইসঙ্গে, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী সামুদ্রিক ঝড় “সারিকা” ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে আসছে বলেও জানায় দেশটির আবহাওয়া দফতর।
মৃত ১১ জনের মধ্যে কোয়াং বিন প্রদেশে সাত জন এবং অপর তিনজন নিকটবর্তী কিন প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে, অব্যাহত বৃষ্টি ও বন্যায় দেশটির রেল যোগাযোগও মারাত্মক ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে আটকে আছে অন্তত ২২টি ট্রেন যেগুলোতে আটকা পড়েছেন কয়েক হাজার দেশি বিদেশি পর্যটক। এছাড়াও, বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













