আবারো মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


আবারো লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার তিনটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও কোনোটিতেই আঘাত হানতে পারেনি। এ নিয়ে তৃতীয়বারের মত মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হলো।
ইয়েমেনের হুতি বিদ্রোহী অধ্যুষিত এলাকা থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাকে বেশ গুরুত্ব দিচ্ছে পেন্টাগন।
মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইউএসএস মেসোন, ইউএসএস নিটজে এবং ইউএসএস পন্স নামের তিনটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
তবে কতগুলি মিসাইল ছোঁড়া হয়েছে তা জানানো হয়নি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইয়েমেন উপকূল থেকে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













