রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা চীনের কাছে দেশের বদনাম করেছে : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়ে দেশের নামে বদনাম করেছে। দেশে নাকি গণতন্ত্র নেই। খালেদা জিয়া দেশের মানুষের মন জয় করা বাদ দিয়ে এখন বিদেশিদের মন জয় করার চেষ্টা করছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, দেশের মানুষের মন জয় করতে হবে, বিদেশিদের নয়। শেখ হাসিনা দেশের মানুষের মন জয় করে এগিয়ে চলছে। যারা বিদেশিদের মন জয় করতে চায় তাদের বিদেশেই থাকতে হবে।

তিনি বলেন, এবারের সম্মেলনের চ্যালেঞ্জ হলো বিএনপি জামাতের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তোলা। ২০১৯ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে। কাউন্সিলের মাধ্যমে আমরা যে শক্তি সঞ্চয় করব তা আগামী নির্বাচনে আমাদের জয়ী হতে সহযোগিতা করবে।

নাসিম বলেন, সম্মেলনে বিএনপিকেও দাওয়াত দিয়েছি। আমরা চাই বিএনপি আসুক। বিএনপি এসে নিজের চোখে দেখুক এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানুক।

তিনি বলেন, যে ১৪টি দেশকে সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল তাদের অধিকাংশই আসবে বলে জানিয়েছে। যারা পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন অজুহাত দেখিয়েছিল, ঋণ দেওয়া বন্ধ করেছিল তারাও আসবে দেখার জন্য; কিভাবে আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

নাসিম বলেন, প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা রংয়ের চেয়ার থাকবে বসার জন্য। ২২ তারিখ সকাল ৯টার মধ্যে ডেলিগেটসসহ সকল আমন্ত্রিত অতিথিদের সম্মেলনে উপস্থিত হতে অনুরোধ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী