বাগদাদে আইএসের আত্মঘাতী হামলা, নিহত ৪৬


ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুয়িত এলাকায় আত্মঘাতী হামলায় ৪৬ নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। খবর এএফপি, বিবিসির।
বাগদাদের উত্তরাঞ্চলে শাহাব এলাকার শোকানুষ্ঠানে জড়ো হওয়া মানুষের মধ্যে শনিবার এ হামলা চালানো হয়।
পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে।
ইরাকি বাহিনী আইএসের শক্ত ঘাঁটি মসুল উদ্ধারের চেষ্টার প্রস্তুতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
এক প্রত্যক্শদর্শী জানান, সেখানে আগতদের মধ্যে মধ্যাহ্নভোজের খাবার বিতরণ করছিলেন তিনি। বিস্ফোরণের পর তার কাছেই মাটিতে ২০ দেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানিয়েছে, শনিবার পৃথক দু’টি জঙ্গি হামলায় উত্তর বাগদাদে আরও ১২ জন নিহত হয়েছে।
টিকরিট শহরের পূর্বে মালহাতে ফেডারেল পুলিশ অফিসের কাছে আত্মঘাতী বিস্ফোরণে ৮ জন নিহত ও ১১ জন আহত হয়।
আর ইসহাকি এলাকায় স্থানীয় উপত্যকা বাহিনীর গুলিতে দুই জঙ্গি, তাদের স্ত্রী ও তিনটি সন্তান নিহত হয়েছে।
এরআগে জুলাইতে বাগদাদে এক ভয়াবহ বোমা হামলায় তি শতাধিক মানুষ নিহত হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













